সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির পুষ্পস্তবক অর্পণ


ডেস্ক রিপোর্ট:: জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার ভোর ৫টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সাইফুর রহমান বলেন, ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট জাজেস কমিটি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবদন করে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ননী, বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর