রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৫০ সময় দেখুন
বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে পালন


নূর আলম, নীলফামারী::

বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে শিল্পকলা অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

‘মুজিববর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি’ শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় অনলাইনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বার সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী জজকোর্টের পিপি
এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায়, কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, নাশকতা, সহিংসতা প্রতিরোধ এবং জঙ্গিবাদ দমনে অত্যন্ত সফলতা দেখিয়েছে বাংলাদেশ পুলিশ। এছাড়া সাম্প্রদায়িক দাঙ্গা দমনেও বিশেষ ভুমিকা রেখেছে আমাদের এই বাহিনী। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশ নয় প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। পুলিশিং এখন সেবা মুলক কাজে রুপান্তরিত হয়েছে। পুলিশ এবং আমরা একত্রে কাজ করলে অপরাধ দমন দ্রুত সম্ভব। এরফলে আমরা সবাই ভালো থাকবো।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম।অনুষ্ঠানে পুলিশিং সেবায় ভুমিকা রাখায় দু’জনকে সম্মাননা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর