রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ সময় দেখুন
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৫


‎বরিশাল: ‎বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ পাঁচজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটকরা হলেন-অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান, মিরাজ শিকদার এবং যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল খান।

‎কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে যুবলীগের দুই নেতা মাসুম খান ও আউয়াল খানকে আটক করা হয়। পরে রাতে অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মনসুর আলী খান ও মিরাজ শিকদারকে নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আজ (মঙ্গলবার) তাদের আদালতের হাজির করা হবে।

‎এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom