মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আগুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় বাংলা বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল বুধবার (১৪ জুলাই) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বিভাগীয় শিক্ষকদের কার্যালয় হিসাবে ব্যবহৃত ওই কক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, একটি ফ্যান ও বৈদ্যুতিকসংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহ বিভাগ সূত্র জানায়, গত ২৮ জুন কঠোর বিধিনিষেধ ঘোষণা করার পর থেকে ওই অফিস কক্ষটি বন্ধ ছিল। এর আগে কেউ হয়তো মনের ভুলে সেখানকার একটি ফ্যান চালু রেখে যান। একটানা দীর্ঘদিন ফ্যানটি চলতে থাকায় তপ্ত হয়ে গতকাল বুধবার রাত ১১টার পর আগুন ধরে যায়।

কক্ষটি তালাবদ্ধ ও অন্ধকার থাকায় ফ্যান চালু থাকার বিষয়টি আগে কেউ খেয়াল করেনি। দরজার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তালা ভেঙে সেখানে প্রবেশ করে। আগুনে বিভিন্ন জিনিস পুড়তে দেখে তারা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন বলে জানিয়েছে ওই সূত্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিরাপত্তারক্ষীরা আগুন লাগার বিষয়টি আমাকে জানায়। সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়। তবে তাদের সহায়তা নেওয়ার আগেই আমাদের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর