বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বরিস জনসনের ৪ জ্যেষ্ঠ সহকারীর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৬ সময় দেখুন
বরিস জনসনের ৪ জ্যেষ্ঠ সহকারীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের চারজন জ্যেষ্ঠ সহকারী পদত্যাগ করেছেন। সদ্য পদত্যাগ করা চার ব্রিটিশ কর্মকর্তা হলেন- প্রধানমন্ত্রীর ডিরেক্টর অব কমিউনিকেশন জ্যাক ডয়লে, পলিসি প্রধান মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড এবং সিনিয়র সিভিল সার্জেন্ট মার্টিন রেনল্ডস। বৃহস্পতিবার অল্প সময়ের মধ্যে একে একে পদত্যাগ করেন তারা।

করোনাভাইরাস মহামারি বিধিনিষেধ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক পার্টি করে যুক্তরাজ্যে তীব্র সমালোচনায় পড়েছেন বরিস জনসন। পার্লামেন্টসহ দলের ভেতর বাইরে বরিস জনসনের পদত্যাগেরও দাবি উঠেছে। সমালোচনার মধ্যে চার জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করলেন।

পদত্যাগের বিষয়ে জ্যাক ডয়লে প্রধানমন্ত্রী কার্যালয়ের স্টাফদের বলেন, গত কয়েক সপ্তাহের ঘটনা তার পরিবারের উপর প্রচণ্ড চাপ তৈরি করেছে।

এদিকে চার কর্মকর্তার পদত্যাগের বিষয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড প্রথমে পদত্যাগপত্র জমা দেন। তবে তার উত্তরসূরী দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব চালিয়ে যাবেন। একইভাবে বরিস জনসনের প্রাইভেট সেক্রেটারি ও সিনিয়র সিভিল সার্জেন্ট মার্টিন রেনল্ডসও উত্তরসূরী না পাওয়া পর্যন্ত বর্তমান দায়িত্ব চালিয়ে যাবেন।

তবে পলিসি প্রধান মুনিরা মির্জা প্রধানমন্ত্রী বরিস জনসনের মিথ্যা দাবির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।

চার জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের পর বরিস জনসনের উপর রাজনৈতিক চাপ বেড়েছে। বিরোধিদল লেবার পার্টির ডেপুটি অ্যাঞ্জেলা রেনার বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকেও এখন আয়নার দিকে তাকানো উচিত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর