শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ: প্রেস সচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ সময় দেখুন
বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ: প্রেস সচিব


নোবিপ্রবি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন,  বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফেক নিউজ। শুক্রবার (৩১ অক্টোবর ) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) বাৎসরিক মুখপত্র ‘ফাউন্টেনপেন’-এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ।

এই আয়োজন ছিল নোবিপ্রবিসাসের এক যুগপূর্তি উদযাপনের অংশ। দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী।

বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সমিতির বর্তমান ও সাবেক সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে কেক কেটে এক যুগপূর্তি উদযাপন করা হয়।

‘জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপট ও পরবর্তী বাংলাদেশ’ বিষয়বস্তু নিয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং নোবিপ্রবিসাসের উপদেষ্টা এ. এফ. এম. আরিফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোবিপ্রবিসাসের সভাপতি মো. ইমাম হোসেন।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার দায়িত্ববোধ, নৈতিকতা ও সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

সম্মানিত অতিথির বক্তব্যে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সাংবাদিক ক্লাব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে। নোবিপ্রবির সাংবাদিকরাও জুলাই আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।‘

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাস দীর্ঘ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই এই ধারা শুরু। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ। এই ভুয়া সংবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, ‘সত্য প্রকাশে সাহসী হতে হবে, মিথ্যার মুখোশ উন্মোচন করতে হবে। নোবিপ্রবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তিতে আমি শুভেচ্ছা জানাই। জুলাই–আগস্ট আন্দোলনের সাহসী শিক্ষার্থীদের গল্পগুলো লিখে রাখুন—এগুলোই ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হবে।‘

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সাংবাদিকতা আরো বেশি চ্যালেঞ্জিং হয়েছে। এখন আমাদের দায়িত্ব অনেক গুন বেড়ে গেছে। একটা সময় ছিল যখন সত্য নিউজ প্রকাশ করা সম্ভব ছিলো না। কিন্তু, এখন সময় এসেছে সত্যকে সামনে নিয়ে আসার এবং ন্যায়ভিত্তিক সাংবাদিকতা করার।’

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়। বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পুরস্কার জিতেছেন আমার দেশের প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং আরটিভির প্রতিনিধি মো.রিয়াদুল ইসলাম।

বর্ষসেরা বিশেষ প্রতিবেদন ( প্রিন্ট) ক্যাটাগরিতে জিতেছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মুস্তাকিম সাদিক এবং অনলাইন ক্যাটাগরিতে সময়ের কন্ঠস্বর প্রতিনিধি তৌফিক আল মাহমুদ এবং ফিচার ক্যাটাগরিতে রাইজিং বিডির মো.শফিউল্লাহ।

বেস্ট কন্ট্রিবিউটর পুরস্কার জিতেছেন এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর