বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে সামরিক অভ্যুত্থানের চেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির সেনাপ্রধান বরখাস্ত ও  গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় বলিভিয়ার রাজধানী লাপাজে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবনে সেনাবাহিনীর সাঁজোয়া যান অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি ট্যাংক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা করে।

এ সময় সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন। সেনাসদস্যসহ যুদ্ধ ট্যাংক বেষ্টিত হয়ে এক ভাষণে তিনি বলেন, সেনাবাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চায়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাতে গোনা সেই একই ৪০-৫০ জনকে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না।

তবে সেনাবাহিনীর এই অভ্যুত্থানের চেষ্টার পরপরই জেনালের হুয়ান হোসে সুনিয়াকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি। একইসঙ্গে তিনি নতুন সেনাপ্রধান হোসে উইলসন সানচেজকে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পরপরই সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন তিনি। দেশের প্রেসিডেন্টও এই আহ্বান জানান। এরপরই সেনারা প্রেসিডেন্টের বাসভবন চত্বর থেকে সরে যান।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর