শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বসন্ত-লামিয়া আক্তার কনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২১ সময় দেখুন
বসন্ত-লামিয়া আক্তার কনা

ফাল্গুন চৈত্র যুগলবন্দী
হয়ে আনে বসন্ত
আর হীমের ঋতু
শীতের হয় অন্ত।

সকালে মেঘের ফাঁক চিড়ে
সূর্য আলতো উঁকি মারে,
রোদের দ্বারা বুঝিয়ে তার উপস্থিতি, জানান দেয় চলে
যাবে সব পাখি অতিথি।

কৃষ্ণচূড়া ফুল থোকা
ধরে রয়েছে ঝুলে,
কোকিল ডাকে কুহু
বসে গাছেরই ডালে….!

শীতার্ত পাতাগুলো
পড়ে যায় ঝড়ে
নতুন গাছগাছালি
উঠতে থাকে গড়ে।

আমগাছে দেখা দেয় মুকুল,
মণিমালা,মহুয়া,নয়নতারা, পলাশ শিমুল নাম না জানা আরও ফুটে কত ফুল।

মেলা,উৎসবে মেতে থাকে বাঙালি, আনন্দ উল্লাসে
সমাগম করে সব গলি।

হলুদ সাজে সাজবে বাঙালি নারী, গায়ে জড়িয়ে নানান
রঙের শাড়ি।

রমনা,টিএসসি ভরে যায় মানুষে
জমজমাট পরিবেশ আনন্দ উল্লাসে। গরম,ঠান্ডা মিলিয়ে তার অবস্থান, কিন্তু বৈশাখেই করতে হবে তাকে প্রস্থান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর