বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন


সিলেট: বহুল আলোচিত পাথর লুট ও সরকারি জমি দখল মামলায় অবশেষে গ্রেফতার হলেন বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক দলীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এজন্য তার স্থলে দলটির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ এলাকায় সাদাপাথর লুট, চাঁদাবাজি ও সরকারি জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে।

বর্তমানে তাকে র‍্যাব হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom