মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) প্রথম রাউন্ডে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা টিমের বিপক্ষে ৭ গোলে বিশাল জয় পেয়েছে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিম। নির্দিষ্ট ৯০ মিনিটে খেলার ফলাফল আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিম ৭-০ বাঁশখালী উপজেল ক্রীড়া সংস্থা টিম।
খেলার নির্দিষ্ট সময়ে আনোয়ারা ক্রীড়া সংস্থা টিমের খেলোয়াড় সাদিয়া তাবাসসুম মিলি ২ গোল, সিপা দাশের ২ গোল এবং ফাহিমা সুলতানা রিমির ৩ গোল প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দারুণ হেট্রিক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন।
রবিবার (২০ জুন) সকাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে মুখোমুখি হয় আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিম ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা টিম। শুরু থেকেই খেলা নিয়ন্ত্রনে নিয়ে যায় আনোয়ারা। সম্পূর্ন চাপে রেখে এক-এক করে ৭টি গোল বাঁশখালী ক্রীড়া সংস্থা টিমের জালে জড়াতে সক্ষম হয় আনোয়ারা ক্রীড়া সংস্থা টিমের খেলোয়াড়রা।
৯০ মিনিটের খেলায় অধিকাংশ সময়ই প্রতিপক্ষে ডি বক্সে ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে আনোয়ারা ক্রীড়া সংস্থা টিম।
প্রথমার্ধের শুরু থেকেই খেলায় খেই হারিয়ে নিয়মিত গোল হজম করতে থাকে বাঁশখালী। খেলা শেষে বিশাল বিজয় নিয়ে মাঠ ছাড়ে আনোয়ারা।
আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি একাডেমির খেলোয়াড়দের নিয়ে আনোয়ারা ক্রীড়া সংস্থা টিম গঠিত হয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন, নিলুফার কায়সার একাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপি, দক্ষিণ জেলা তাঁতী লীগের যুন্ম আহবায়ক আজিজুল হক আজিজ, ছাত্রলীগ নেতা ছোটন চৌধুরী, আনোয়ারা ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার মোহাম্মদ এনামুল হক, নিলুফার কায়সার স্মৃতি একাডেমির কোচ মোহাম্মদ আলী, সহকারী কোচ মোহাম্মদ এরশাদ, প্রশাসনিক কর্মকর্তা সামশুল হক, অফিসিয়াল কর্মকর্তা মোহাম্মদ টিপু প্রমুখ।
বাঁশখালী ক্রীড়া সংস্থা টিমের বিপক্ষে বিশাল জয় অর্জন করায় আনোয়ারা ক্রীড়া সংস্থা টিমকে অভিনন্দন এবং সামনের খেলার জন্য শুভ কামনা জানিয়েছেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শেখ জুবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভির হাসান চৌধুরী সহ ক্রীড়ামোদি লোকজন।