রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বাংলাদেশকে হাস্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
‘বাংলাদেশকে হাস্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার বিশ্বের কাছে বাংলাদেশকে হাস্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল এ কর্মসূচির আয়োজন করে।

‘নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছিল বিএনপি’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি। কারণ, আপনারা সার্বভৌমত্ব বন্ধক রেখেছেন। দেশের সার্বভৌমত্ব বন্ধক রেখে ভোটবিহীন ডামি নির্বাচন করে দেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে হাস্যকর রাষ্ট্রে পরিণত করেছেন।’

তিনি বলেন, ‘আমরা যদি সার্বভৌমত্ব বন্দক রাখতাম, প্রভুদের কথা শুনতাম, তাহলে নিজেদের শক্তিতে আন্দোলন করতাম না। এ দেশের জনগণ আমাদের শক্তি। তাদের শক্তির ওপর ভর করেই আমরা রাজনীতি করছি। কোনো প্রভুদের ওপর ভর করে নয়। যারা প্রভু রাষ্ট্রের শক্তির ওপর ভর করে রাজনীতি করে, তারাই দেশের সর্বভৌমত্ব বিক্রি করে দেয়।’

তিনি বলেন, ‘আজ আমরা নদীর পানি আনতে পারি না। এ নিয়ে আপনারা (আওয়ামী লীগ) কথা বলতে পারেন না। কারণ, আপনারা সর্বভৌমত্ব বিক্রি করা লোক। জনগণের ভোটের অধিকার হরণ করে একদলীয় কর্তৃবাদ প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। তিনি (শেখ হাসিনা) আজ নিজেকে সম্রাট হিসেবে পরিণত করেছেন। তার কথায়, তার ইশারায় দেশ চলছে।’

‘এর মধ্যেও আমাদের নেতা-কর্মীরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, সার্বভৌমত্ব রক্ষা ও শক্তিশালী করার জন্য জীবনকে বাজি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের জীবন চলে যাবে তারপরও বাংলাদেশের এক ইঞ্চি মাটি ইজারা দিতে দেব না— এটাই হচ্ছে বিএনপি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র— এই তিনটি সুরক্ষার বাণীই শুনিয়েছিলেন জিয়াউর রহমান। এই বাণী শুনিয়েছিলেন বলেই আন্তর্জাতিক চক্রান্ত দ্বারা তাকে হত্যা করা হয়েছিল— বলে রুহুল কবির রিজভী

তিনি বলেন, ‘অকুতঃভয় দেশপ্রেমিক জিয়াউর রহমানের পতাকা হাতে তুলে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সরকার তাকে জেলে ভরে নিপীড়ন-নির্যাতন করছে। তিনি এখন রোগে আক্রান্ত। তারপরও তিনি আপস করেননি, তিনি আপসকামী হননি, মাথা নত করেননি।’

রিজভী বলেন, ‘জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি। যার ফলে সরকারের সীমাহীন নির্যাতনের মধ্যেও আমাদের আন্দোলন চলমান। এই সরকার আমাদের দলের পুরুষ নেতা-কর্মীদের ওপর জেল-জুলুম অত্যাচার তো করছেই, সেই সঙ্গে নারী নেত্রীদের ওপরও জুলুম অত্যাচার করছে। এর মধ্যেও আমাদের নারী নেত্রীরা পুরুষ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর