বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘বাংলাদেশের উন্নয়নে খুশি ভারত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৭২ সময় দেখুন
‘বাংলাদেশের উন্নয়নে খুশি ভারত’


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, প্রতিবেশী একটি দেশের বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। শুক্রবার (১৫ জুলাই) কলকাতার হুগলী নদীতে একটি রণতরী উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সরাসরি নাম উল্লেখ না করলেও প্রতিবেশী দেশ বলতে পাকিস্তানকেই ইঙ্গিত করেছেন রাজনাথ।

রাজনাথ সিং বলেন, শ্রীলঙ্কা-নেপাল-ভুটান-মিয়ানমার-মালদ্বীপ যে দেশই হোক না কেন সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত। এ বন্ধন অটুট রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, দেশটি যেভাবে সবক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করছে নিশ্চিতভাবেই তারা ভবিষ্যতে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। এ জন্য প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুব খুশি। বাংলাদেশ ধর্মীয় প্রভাব ও সংকীর্ণতাকে পেছনে ফেলে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং আধুনিকতা, ধর্ম নিরপেক্ষতা ও নারীর ক্ষমতায়নের পদক্ষেপ নিচ্ছে।

রাজনাথ মনে করেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের মডেলটি বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত।

পাকিস্তানের নাম উল্লেখ না করে রাজনাথ সিং বলেন, একটি প্রতিবেশী দেশ আছে যারা পুরোপুরি ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন। তারা নিজেরাই এর জন্য ভুগছে। সঙ্গে দারিদ্র্যের প্রভাবতো আছেই। ভারতের সঙ্গে বিদ্বেষ না দেখিয়ে বাংলাদেশ থেকে দেশটির অনেক কিছু শেখা উচিত।

তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, সংযোগ ও নিরাপত্তা খাতে ভারত সব সময়ই বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর