বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৪৯ সময় দেখুন
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। প্রণয় কুমার ভার্মা বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে কবে নাগাদ তিনি ঢাকায় দায়িত্বগ্রহণ করবেন তা জানানো হয়নি। ওই প্রেস রিলিজে বলা হয়, তিনি শিগগিরই ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা। এর আগে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বিক্রম দোরাইস্বামীর নতুন কর্মস্থল হবে যুক্তরাজ্য। তার জায়গায় ভিয়েতনাম থেকে ঢাকায় আসবেন প্রণয়।

যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার গাইত্রী ইসার কুমার ৩০ জুন চাকরি থেকে অবসর নিয়েছেন। ভিয়েতনামে প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সন্দীপ আর্য।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের খবরে বলা হয়, ১৯৯৪ ব্যাচের আইএফএস অফিসার প্রণয় কুমার ভার্মা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসাবে কাজ করেছেন। তিনি ভারতের পারমাণবিক কূটনীতির দেখভালকারী পরমাণু শক্তি বিভাগে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালকও ছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর