রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক কনফারেন্স ৩০ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ সময় দেখুন
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক কনফারেন্স ৩০ নভেম্বর


ঢাকা: বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক কনফারেন্স ‘বসকন-২০২৫’ আগামী ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অর্থপেডিক সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২০২৫’ আগামী ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

আবুল কেনান বলেন, দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় দুই সহস্রাধিক অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, আগামী রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান উপস্থিত থাকবেন।

এছাড়াও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ড্যাব এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং এনডিএফ এর মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসাইনসহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর