শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫০৬ সময় দেখুন
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন

দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের এক্সিকিউটিভ বোর্ড নির্বাচন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক ও বিজ্ঞানীরা স্থান পেয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আক্তার হোসেন।সোসাইটির ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নজরুল ইসলাম খান।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান।এছাড়াও সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়-এর ড. মুরাদ আহমেদ এবং ইনফরমেশন ও পাবলিকেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়-এর ড. আবু জাফর জিয়াউদ্দিন আহম্মেদ।নির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর ড. মোহাম্মদ শৌকত আকবর (এক্স-অফিসিও), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. মোঃ কামাল আল-হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার ও অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. মোঃ মহি উদ্দিন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর ড. মোহাম্মদ কামরুল হক ভূঁইয়া, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. মোঃ কুতুবউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর ড. মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ-এর ড. সৈয়দ ফরিদ উদ্দিন ফরহাদ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এর ড. শোভন কুমার কুণ্ডু।
নবনির্বাচিত এই কমিটির সদস্যরা দেশের পদার্থবিজ্ঞান গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom