সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ছাড় পাবেন বাংলালিংক গ্রাহকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ছাড় পাবেন বাংলালিংক গ্রাহকরা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মোবাইল অপারেটর বাংলালিংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। এর ফলে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় পাবেন।

সোমবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা স্পেশালাইজড হাসপাতালে ওপিডি সেবা, আইপিডি সেবা, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন সেবার ওপর ১০ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

যেসব গ্রাহকের চিকিৎসাসেবা প্রয়োজন, তারা আগামী বছরের ২০ আগস্ট পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে মাইবিএল অ্যাপ (https://mybl.digital/App) ও বাংলালিংক ওয়েবসাইটে www.banglalink.net/en/orange-club/life-style/benefits লিংকে।

বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, বাংলালিংক গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে আমরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে এই যৌথ উদ্যোগ নিয়েছি। গ্রাহকদের প্রয়োজনের সময় তাদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের ফলে উন্নত মানের চিকিৎসা লাভ আরও সহজ হবে।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর ও সিইও আল এমরান চৌধুরী বলেন, সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের লক্ষ্য অর্জনে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা কম খরচে আমাদের সেবা নিয়ে উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি।

বাংলালিংক বলছে, গ্রাহকদের উন্নতমানের সেবাদানের লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন অফার নিয়ে আসছে বাংলালিংক। এই অংশীদারিত্ব সেই লক্ষ্য অর্জনে আরেকটি পদক্ষেপ।

সারাবাংলা/ইএইচটি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর