রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

বাকৃবিতে নতুন রূপে বীর মুক্তিযোদ্ধা খালেদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ সময় দেখুন
বাকৃবিতে নতুন রূপে বীর মুক্তিযোদ্ধা খালেদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন


বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কনিষ্ঠ ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভের সংস্কারকাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকাজের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক । এ সময় বীর প্রতীক এটিএম খালেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উপাচার্য তার বক্তব্যে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এমন স্মৃতিচিহ্ন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এটিএম খালেদ ১৯৫৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ১৯৭৩–৭৪ শিক্ষাবর্ষে বাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলেন, এবং ফুটবল ও হকিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাব অর্জন করেন। তিনি বাকৃবি শাখা ছাত্রদলের প্রথম আহ্বায়ক ও সংগঠনের প্রথম শহিদ হিসেবেও পরিচিত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর