বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

বাকৃবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদের একাল-সেকাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫৭১ সময় দেখুন
বাকৃবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদের একাল-সেকাল


বাকৃবি: সময়ের সঙ্গে বদলে গেছে ঈদের আনন্দের রূপ। শৈশবের সরলতা, উচ্ছ্বাস আর নির্ভেজাল আনন্দ এখন অনেকটাই স্থান করে দিয়েছে ব্যস্ততা আর প্রযুক্তিনির্ভর জীবনের কাছে। এই পরিবর্তনের গল্পই উঠে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের স্মৃতিচারণে।

নতুন জামা আর ছোট্ট প্রতিযোগিতা

শৈশবের ঈদ মানেই ছিল নতুন জামা, আর সেই জামা ঘিরে বন্ধুদের সঙ্গে মিষ্টি প্রতিযোগিতা। কৃষি অনুষদের শিক্ষার্থী রোকাইয়া ফারজানা ইভা বলেন, “কার জামা বেশি সুন্দর, কে কয়টা জামা কিনেছে—এসব নিয়েই চলত প্রতিযোগিতা। ঈদের আগে জামা কাউকে দেখানো যেত না, যেন সেদিন সবাই চমকে যায়।”

তিনি আরও বলেন, ঈদের দিন ঘুরে ঘুরে আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, মজার খাবার খাওয়া আর বড়দের কাছ থেকে সালামি পাওয়া—এসবই ছিল ঈদের সবচেয়ে আনন্দের অংশ।

পারিবারিক বন্ধনে ভরপুর ঈদের সকাল

ঈদের সকাল মানেই ছিল পরিবারের সঙ্গে সময় কাটানোর বিশেষ মুহূর্ত। শিক্ষার্থী মো. ইশতিয়াক খান বলেন, ‘ভোরে উঠে ঈদগাহে নামাজ, তারপর কোলাকুলি—এই মুহূর্তগুলো আজও মনে পড়ে। দাদা-দাদির কবর জিয়ারত শেষে বাসায় ফিরে আম্মার রান্না—এসবই ছিল ঈদের আসল আনন্দ।’

সালামি সংগ্রহ—শৈশবের ‘মিশন’

শৈশবের ঈদের অন্যতম আকর্ষণ ছিল সালামি সংগ্রহ। গ্রামীণ সমাজবিজ্ঞান ও অর্থনীতি অনুষদের শিক্ষার্থী আফসানা খান স্মৃতিচারণ করে বলেন, ‘কে বেশি সালামি জোগাড় করবে—এটাই ছিল বড় প্রতিযোগিতা। তবে শেষে সব টাকা আম্মুর কাছে জমা দিতে হতো, ‘ব্যাংকে রাখব’ বলে!’

চাঁদ রাতের মেহেদি আর অপেক্ষার উত্তেজনা

চাঁদ রাতের আবেগ এখনো ভুলতে পারেন না শিক্ষার্থী সাদিয়া আফরিন। তিনি বলেন, ‘আপুদের সঙ্গে মেহেদি দেওয়া, নতুন জামা পরে সকালে ঈদগাহে যাওয়ার অপেক্ষা—এসব এখন শুধু স্মৃতিই মনে হয়।’

প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে ঈদের আমেজ

বর্তমান সময়ে ঈদের আনন্দে যুক্ত হয়েছে প্রযুক্তির নতুন মাত্রা। শিক্ষার্থী এহসান অন্তর বলেন, ‘এখন ঈদের আনন্দের বড় অংশ জুড়ে আছে ছবি তোলা, ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করা। এটা এখন এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে।’

একই অভিমত জানিয়ে আইআইএফএস-এর শিক্ষার্থী খালিদ হাসান বলেন, ‘ঈদের আগের রাতটা এখন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বিনিময় আর সেলফিতে ভরে থাকে। সালামির নতুন নোটের জায়গা নিয়েছে অনলাইন লেনদেন।’

শিক্ষার্থীদের অভিমত—সময় বদলেছে, বদলেছে জীবনের গতি। তবে শৈশবের ঈদের যে নির্মল আনন্দ, তার সঙ্গে বর্তমানের ঈদের তুলনা হয় না। প্রযুক্তি ও ব্যস্ততার ভিড়ে সেই সরলতা অনেকটাই হারিয়ে গেছে। তবুও স্মৃতির পাতায় রয়ে গেছে সেই পুরোনো ঈদ—যেখানে আনন্দ ছিল নিখাদ, আর ভালোবাসা ছিল নিঃস্বার্থ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom