শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

বাঙালির রাজকীয় মিষ্টি বেকড রসগোল্লা, how to make baked rosogolla– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১১ সময় দেখুন
বাঙালির রাজকীয় মিষ্টি বেকড রসগোল্লা, how to make baked rosogolla– News18 Bangla


বেকড রসগোল্লা বাঙালিদের কাছে বেশ রাজকীয় এক মিষ্টিষ শেষপাতে বেকড রসগোল্লা থাকলে খাওয়াটাই জমে যায়৷ তবে বেকড রসগোল্লা মানেই কিন্তু দাম দিয়ে কিনে খেতে হবে এমনটা নয়৷ বাড়িতেই বানান বেকড রসগোল্লা৷

কী কী লাগবে

রসগোল্লা-১৪টা
খোয়া ক্ষীর-১ কাপ
কন্ডেন্সড মিল্ক-৪০০ গ্রাম
দুধ-আধ কাপ
এলাচ গুঁড়ো-আধ চা চামচ
রোজ ওয়াটার-কয়েক ফোঁটা
কেসর-কয়েকটা স্ট্র্যান্ড
আমন্ড-১ টেবল চামচ

কীভাবে বানাবেন

রসগোল্লা চেপে রস বের করে নিন৷ বেকিং ডিশে রসগোল্লা পাশাপাশি রাখুন৷ মাঝারি আঁচে প্যান গরম করে খোয়াক্ষীর, দুধ ও কন্ডেন্সড মিল্ক একসঙ্গে মেশান ভাল করে৷ রোজ ওয়াটার ও গুঁড়ো এলাচ দিন৷ ফুটিয়ে ঘন করে নিয়ে আঁচ বন্ধ করুন৷ এই মিশ্রণ রসগোল্লার ওপর ঢেলে দিন৷ যাতে সমান ভাবে সব রসগোল্লা ঢেকে যায়৷ এর ওপর কেসর ও আমন্ড ছড়িয়ে ৬ মিনিট বেক করুন৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর