রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বাজেটে জনগণের স্বার্থ নয়, আইএমএফ’র শর্ত পূরণ করা হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
‘বাজেটে জনগণের স্বার্থ নয়, আইএমএফ’র শর্ত পূরণ করা হয়েছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ নিয়ে কোনো সুখবর নেই। বাজেটে জনগণের স্বার্থ নয়, আইএমএফ’র শর্ত পূরণ করা হয়েছে।

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিএম কাদের এ সব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

জিএম কাদের বলেন, ‘বর্তমান সময়ে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা। প্রস্তাবিত বাজেটে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কোনো সুখবর নেই। এ পরিপ্রেক্ষিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে সুরক্ষা দেওয়ার বিষয়ে আরও মনোযোগী হওয়া উচিত।’

তিনি বলেন, ‘ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায়, বর্তমানে আমরা সবচেয়ে রক্ষণশীল বিনিয়োগ সময় পার করছি। অর্থমন্ত্রী তার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বেসরকারি খাতে বিনিয়োগ জিডিপির ২৭ দশমিক ৪ শতাংশে উন্নীত করার কথা বলেছেন। যেখানে ২০২২-২৩ অর্থবছরে জিডিপির অনুপাতে বেসরকারি খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল ২১ দশমিক ৮ শতাংশ। যা ২০২১-২২-এর লক্ষ্যমাত্রার (২৪ দশমিক ৫ শতাংশ) চেয়ে ২ দশমিক ৭ শতাংশ কম। এমন প্রেক্ষাপটে কিভাবে বিনিয়োগ বৃদ্ধির আশা করেন বিষয়টি ষ্পষ্ট নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের আর্থিক রূপ হলো বাজেট। এবারের বাজেটে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে আন্তর্জাতিক মুদ্রার তহবিলের (আইএমএফ) শর্ত পালনের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। ডলার সংকট কাটাতে বাংলাদেশকে মোট ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএমএফ। ইতোমধ্যে প্রথম কিস্তির টাকা ছাড় হয়েছে। ঋণের বাকি অর্থ পাওয়ার বেশকিছু শর্ত দিয়েছে আইএমএফ। এর মধ্যে রয়েছে- গুণগতমান উন্নয়ন সংক্রান্ত শর্ত, অবকাঠামোগত মান উন্নয়ন এবং সাধারণ শর্ত। তিনখাতে ছোট বড় সবমিলিয়ে শর্তের সংখ্যা ৩০টি। মোটা দাগে কৃষি ও জ্বালানিসহ বিভিন্নখাতে ভর্তুকি কমাতে বলেছে। এর বেশিরভাগ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থি।’

জিএম কাদের বলেন, ‘নির্বাচনের বছরে রাজনৈতিক সরকারের বাজেটে যে ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি থাকার কথা, বাজেটে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। আইএমএফ’র শর্ত অনুসারে চলতি জুন শেষে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ থাকতে হবে ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং আগামী ডিসেম্বরের মধ্যে ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। এটি অত্যন্ত কঠিন। কারণ, বর্তমানে নিট রিজার্ভ আছে ২০ বিলিয়ন ডলার। এরপর বিভিন্ন ব্যয় রয়েছে। অর্থাৎ একমাসেই আরও সাড়ে ৪ বিলিয়ন ডলার বাড়াতে হবে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘শর্ত বাস্তবায়নে আমদানি বন্ধ করে রাখা হয়েছে। এতে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় সবধরনের পণ্যের দাম বেড়ে গেছে। বাজেটের লক্ষ্যগুলো বাস্তবতার সঙ্গে মিল নেই। সরকারের ভুল পদক্ষেপে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ক্রমান্বয়ে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে আমরা কঠিন সময় পার করছি। এই কঠিন সময়ে ভালো কিছু প্রত্যাশা ছিল। কিন্তু বাজেটে সে রকম কোনো উদ্যোগ আসেনি।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর