চোখ সুস্থ রাখতেও সজনে পাতার গুঁড়ো খাওয়া যেতে পারে। ভিটামিন, ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড এবং অন্য বায়োঅ্যাকটিভ যৌগগুলি সজনে পাতায় পাওয়া যায় খুব বেশি পরিমাণে। তাই এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ইনসুলিন প্রতিরোধ, নন-অ্যালকোহলিক লিভারের রোগ, ক্যানসার এবং প্রদাহের মতো দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় উপকারী। এমনকী ত্বকের ক্যানসারের চিকিৎসাতেও এটি কার্যকরী বলে প্রমাণ হয়েছে।