Last Updated:
উত্তর ২৪ পরগনা: একসময় গাইঘাটার প্রত্যন্ত এলাকা বেড়ি গোপালপুর থেকে বারাসত পর্যন্ত এমএম ৬ রুটে প্রায় ১৫টি বাস চলাচল করত। তবে ওই বাস গুলির বয়স ১৫ থেকে ২০ বছর পেরিয়ে যাওয়ায়, তাদের পারমিট বাতিল হয়ে গিয়েছে। তা সত্ত্বেও বেআইনিভাবে বাসগুলি রাস্তায় যাত্রী পরিষেবা দিয়ে চলছে।
এত দিন যাকে ‘দিদি’ বলে জেনেছি সে আসলে…!’ ১৪ বছরের অন্তঃসত্ত্বা কিশোরীর জীবন আপনাকে স্তম্ভিত করবে!
বিষয়টি নিয়ে সম্প্রতি তৃণমূলের শ্রমিক সংগঠনের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নারায়ণ ঘোষ বনগাঁর এআরটিও রথীন মজুমদারের কাছে অভিযোগ জানান। এরপরই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয় পরিবহণ দফতর। পরিবহণ দফতর সূত্রে খবর, বর্তমানে ওই রুটে মাত্র ৬টি বাস চলছে, তাও শুধু বেড়ি গোপালপুর থেকে গোবরডাঙা পর্যন্ত। নারায়ণবাবুর বক্তব্য, বেআইনিভাবে পারমিট ছাড়া এই বাসগুলি চলায় কোনও দুর্ঘটনা ঘটলে যাত্রীদের কোনও বিমা বা ক্ষতিপূরণ মিলবে না।
গরমে চড়চড়িয়ে বাড়তে পারে ব্লাড সুগার! কী ভাবে নিয়ন্ত্রণ করবেন?ওষুধ লাগবে না, ঘরেই রয়েছে সহজ ৫ উপায়!
কারণ বাসগুলোর কোনও নথিপত্র নেই। বিষয়টি জানিয়ে পরিবহণ দফতরকে অনুরোধ করা হয়েছে, যাতে দ্রুত এই বেআইনি বাসগুলি বন্ধ করা হয়। বাস চালক ও মালিকরাও স্বীকার করেছেন যে, তাঁরা বেআইনিভাবে বাস চালাচ্ছেন। তাঁদের দাবি, টোটো ও অটোর বাড়বাড়ন্তে বাসের যাত্রীসংখ্যা কমেছে। ফলে নতুন বাস কিনে পারমিট নেওয়ার আর্থিক সামর্থ্য তাঁদের নেই। যে ৬টি বাস এখনও চলছে, তাদের মালিকদের বক্তব্য, কর্মচারীদের রুটিরুজির কথা ভেবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
পেটে গেলেই বিষক্রিয়া! যতই মাছ ভালবাসুন…এড়িয়ে চলবেন কোন ৬ ‘মাছ’? খাওয়া বন্ধ করুন এখনই
অন্য দিকে, বাসের সংখ্যা কমে যাওয়ায় এবং বারাসত পর্যন্ত বাস না যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বেড়ি গোপালপুর এলাকা থেকে এখনও কলকাতা বা বারাসতের যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায়, যাত্রীদের গোবরডাঙায় এসে সেখান থেকে ট্রেন ধরে গন্তব্যে পৌঁছাতে হয়। এই পরিস্থিতিতে এআরটিও রথীন মজুমদার বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী এক সপ্তাহের মধ্যে বাস মালিকদের সমস্যার সমাধান করা নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে। অনুমোদন ছাড়া কোনও বাস যেন রুটে না চলে সে বিষয়টি দেখা হচ্ছে। এখন দেখার প্রশাসনের হস্তক্ষেপে বেআইনিভাবে ঝুঁকির যাত্রী পরিষেবা দেওয়া বাস চলাচল বন্ধ হয় কিনা।
Rudra Narayan Roy
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 19, 2025 12:08 AM IST
Chess: বাবা ভালবাসেন দাবা, সন্তানকেও টেনে নিয়েছে দলে, দু’জনে মিলে দেশ -বিদেশে করছেন কিস্তিমাত