শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন শেরপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সংবাদ সম্মেলনে একাংশের নেতাকর্মীরা সমাবর্তনের স্বপ্ন, ফি নিয়ে দুশ্চিন্তায় জবির শিক্ষার্থীরা Who is Suvarna Raj? Asian Para Games gold medallist who is also an advocate | Asian Para Games 2026 News

বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু আমিনুলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪০৬ সময় দেখুন
বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু আমিনুলের


ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন।

নির্বাচনি প্রচার শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। এ সময় প্রিয় খেলোয়াড় ও স্থানীয় প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে আমিনুল হক এলাকার সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট তুলে দেন। এ সময় তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন এবং নির্বাচিত হলে জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন, ‘জনগণের সেবা করার মহান লক্ষ্য নিয়ে আমি রাজপথে নেমেছি। ধানের শীষের জয় নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে ভোটারদের দোয়া ও অকুণ্ঠ সমর্থন কামনা করছি। ‘

গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর