রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বামপন্থীদের দিয়ে বিএনপি হবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
‘বামপন্থীদের দিয়ে বিএনপি হবে না’


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বামপন্থীদের দিয়ে বিএনপি হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ইসলামপন্থী মানুষদের নিয়ে করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ বলে, আমরা গণতন্ত্রের কথা বলি। অথচ তাদের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে তারা সবাই বামপন্থী। বামপন্থী দিয়ে বিএনপি হবে না। বিএনপি হবে মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থী মানুষদেরকে নিয়ে। এর বাইরে বিএনপি হতে পারে না।’

তিনি বলেন, ‘১৫ বছরে ভুল সিদ্ধান্তের কারণে আমরা অনেককে হারিয়েছি। তাই আমরা নতুন পরিকল্পনা শুরু করব। বিএনপিকে আবার স্বয়ংসম্পূর্ণ করব জাতীয়তাবাদী শক্তির ভালো নেতৃত্বে।’

ডিএনএ টেস্ট করে বিএনপির নেতৃত্ব ঠিক করার আহ্বান জানিয়ে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘জিয়াউর রহমান তার শেষ বক্তব্যে বলেছেন, তালপট্টি আমাদের হবে, বাংলাদেশের এক ইঞ্চিও জায়গাও আমি কাউকে ছাড় দেব না। সবাইকে নিয়ে আমি বাংলাদেশকে নতুন করে গড়ব। জিয়ার সে আদর্শ থেকে বিচ্যুত হয়ে এখন আমরা কোথায় চলে এসেছি?’

তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব, ডিএনএ টেস্ট না করে বিএনপির নেতৃত্ব ঠিক করা যাবে না। কারণ নেতৃত্ব এখন অনেক দুর্বল জায়গায় চলে গেছে। তাই আমাদের শক্ত হাতে দলীয় আদর্শের প্রতি বিশ্বাসী লোকদের নিয়ে আসতে হবে। জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে হলে তার আদর্শিত নির্দেশনা মেনেই দল করতে হবে।’

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশীদ, দক্ষিণ জেলার আহ্ববায়ক আবু সুফিয়ান ও হুম্মাম কাদের চৌধুরী।

সারাবাংলা/আইসি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর