শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ সময় দেখুন
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত


ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) স্প্রিং-২০২৬-এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স এ আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক খালেদ মাসুদ পাইলট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্ট ও অ্যাডভাইজার অধ্যাপক মো. আবু সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।

বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ এতে স্বাগত বক্তব্য দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ মাসুদ পাইলট বলেন, জীবনে সফল হতে হলে শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকলে একজন শিক্ষার্থী মানসিকভাবে আরও দৃঢ় হয়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবু সালেহ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একজন শিক্ষার্থী নিজেকে একজন যোগ্য ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, বিইউবিটি শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান ও মূল্যবোধে গড়ে তুলে বিশ্ব নাগরিক হিসেবে প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে। তিনি নবাগত শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর