রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনএমে’র প্রতীক পরিবর্তনের জন্য ইসিকে জাতীয় পার্টির চিঠি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
বিএনএমে’র প্রতীক পরিবর্তনের জন্য ইসিকে জাতীয় পার্টির চিঠি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) দলীয় প্রতীক পরিবর্তন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। রোববার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির নেতারা প্রধান নির্বাচন কমিশনারের দফতরে গিয়ে চিঠি হস্তান্তর করেন।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “আমরা পত্রিকা থেকে জানতে পারলাম যে, নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যে সব দল নিবন্ধন লাভ করেছে, ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে ‘নোঙ্গর’ প্রতীক দেয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ ‘নোঙ্গর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তমিল রয়েছে। এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দু’টি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ, সবার দৃষ্টি শক্তি সমান থাকে না।”

একসময়ে একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিলো। ব্যালটে নৌকার ছবির সঙ্গে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখানোয়, আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, নতুন নিবন্ধিত বিএনএম-কে বরাদ্দকৃত ‘নোঙ্গর’ প্রতীক পরিবর্তন করে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙ্গর’ প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর