শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

‘বিএনপির আন্দোলন-আন্দোলন খেলা মোকাবিলা কোনো ব্যাপার নয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
‘বিএনপির আন্দোলন-আন্দোলন খেলা মোকাবিলা কোনো ব্যাপার নয়’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশে বিশৃঙ্খলা, হুমকি, আন্দোলন-আন্দোলন খেলা করছে, এগুলো মোকাবিলা করা আমাদের কাছে কোন ব্যাপার নয়।

তিনি বলেন, বিএনপির উদ্দেশ্যই হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। সে উদ্দেশ্য নিয়েই তারা আন্দোলন-আন্দোলন খেলার চেষ্টা করছে। যদিও জমাতে পারছে না। কারণ ওনারা এরআগে চেষ্টা করেছিলো খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে। তাকে (খালেদা জিয়া) বিদেশে না নিলে মারা যাবে এটি বলে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিলো, কিন্তু ব্যর্থ হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা এসব কারণে সারা পৃথিবীময় সংকট চলছে। সেটি থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন নয়। এই প্রেক্ষাপটে তারা( বিএনপি) এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে এর থেকে বেশি বিশৃঙ্খলা আমরা ২০১৩,১৪,১৫ সালে মোকাবেলা করেছি। সুতরাং তাদের এই বিশৃঙ্খলা, হুমকি, আন্দোলন-আন্দোলন খেলা এগুলো আমাদের কাছে মোকাবিলা করা কোন ব্যাপার নয়।

তত্ত্বাবধায়ক সরকার না মানলে রাজপথে ফয়সালা হবে-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে রাজপথে ফয়সালার কথা বলে আসছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে ১০ বছরের বেশি সময়ের আগে। তো গত ১০ বছর ধরে তারা এ কথা বলে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এ বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নেই। বিএনপির রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তারেক রহমানের শাস্তি, খালেদা জিয়ার স্বাস্থ্য এসবের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

সারাবাংলা/জেআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর