নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা, সরকারী দলের নানা কৌশলে পরাস্ত হওয়া এবং পুলিশের দায়ের করা বিভিন্ন মামলার কারণে অনেকটা ভঙ্গুর অবস্থায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অংগসংগঠন।
মূল দল থেকে শুরু করে প্রায় প্রতিটি সহযোগী ও অঙ্গ-সংগঠনের অদূরদর্শী নেতৃত্ব দলকে আরও পিছনে নিয়ে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। ফলে ব্যাহত হচ্ছে দলীয় কার্যক্রম, আন্দোলন, সংগ্রাম সবকিছুই।
তারপরও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কিছু নেতা দুঃসময়ের কান্ডারী হয়ে আছেন নেতাকর্মীদের পাশে। এমনটাই মনে করেন তৃণমুলের নেতাকর্মীরা। তাদের মতে, এসব নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম
স্থানীয় নেতাকর্মীদের মতে, বিএনপি সরকারের সময়ের অনেক বাঘা বাঘা নেতারা বর্তমানের এ কঠিন পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে আড়ালে আবডালে থাকছেন। কেউবা আবার সরকারী দলের সাথে আতাত করে চলছেন। ঠিক তখনই আব্দুর রহিম সহ কয়েকজন
সময়ের সাহসী সৈনিক হয়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং বর্তমানেও রয়েছেন।
জানা গেছে, প্রায় ২০০৪ ইং সাল থেকে অদ্য পর্যন্ত সফলতার সাথে বিনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুর রহিম দায়িত্ব পালন করে এসেছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবী “সাধারন সম্পাদক” হিসেবে দেখতে চায় বিএনপির নেতাকর্মীগণ।