শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

বিএনপি’র ব্যানার খুলে ফেললেন রাকসু জিএস আম্মার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ সময় দেখুন
বিএনপি’র ব্যানার খুলে ফেললেন রাকসু জিএস আম্মার


রাবি: ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার খুলে ফেললেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টাঙানো এ ব্যানার খুলে ফেলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেজবুক পেইজে দুপুর ২টার আগে সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানার খুলে নেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন আম্মার।

পরে নিয়ে গিয়ে ব্যানার খুলে ফেলেন তিনি। এরপর ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট করেন আম্মার। ওই পোস্টে তিনি জানান, সংশ্লিষ্ট শিক্ষককে দৃষ্টি আকর্ষণ করে ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহবান জানিয়েছিলাম। উনি অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিড়ে দিলাম। ক্যাম্পাসে দলীয় ব্যানারে শিক্ষকদের রাজনীতির যতোগুলো উপসর্গ যখনই পাব, তখনই বিরোধিতা করব। শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে একেকজনকে পলিটিক্যাল দালাল বানাইয়া রাখছে।

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, অন্য আরেকটি দল জামায়াতে ইসলামীর জন্যও একই বার্তা তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয়নি, মিছিল মিটিং করেনি এমনকি তাদের দলীয় পরিচয় এই ক্যাম্পাসে আমি পাইনি এখনও। আপনারা যেকোনো দল করেন, রাজনীতি করেন তবে সেটা ক্যাম্পাসের বাইরে।

শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান কিন্তু এর নেপথ্যে থাকে ভয়াবহ শিক্ষক রাজনীতি তাই এই শিক্ষক রাজনীতি নিয়ে সবার আগে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।

ব্যানার খুলে ফেলার বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, ‘তার শক্তি আছে সেটি দিয়ে খুলে ফেলেছে। এর চেয়ে আর বর্বোচিত ঘটনা কি হতে পারে। আজকে তারেক রহমান একজন দেশ বরণ্য নেতা যার জন্য দেশ ঐক্য ধরে আছে। আমাদের ঐক্যের প্রতীক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি এমন ক্ষতি হলো যে, টাঙানো পোস্টার খুলে ফেলল। আমি এর ঘৃণাভরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালাম।’

তিনি আরো বলেন, ‘এসকল ছাত্রনামধারী নেতা লেখাপড়া বাদ দিয়ে খালি টহল দিয়ে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কোথায় কি হচ্ছে। এদের সম্পর্কে আর কী মন্তব্য করতে পারি। এর বিচারের ভার জাতীর কাছে ছেড়ে দিলাম।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর