বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

বিএনপির সঙ্গে সিপিবি-বাসদের অনানুষ্ঠানিক বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ২৩:১৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৯:২৫

বিএনপির সঙ্গে সিপিবি-বাসদের অনানুষ্ঠানিক বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রোববার (২০ এপ্রিল) বিকেলে বনানীর হোটেল সারিনায় এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।

বিএনপির পক্ষে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বৈঠক শেষে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘যারা নির্বাচনের পরে সংস্কার করতে চায়, তারাই হচ্ছে আসল সংস্কারের পক্ষে। আর যারা নির্বাচন না করে সংস্কার করতে চায় একটা অধ্যাদেশ জারি করার মাধ্যমে, সেটা বালুতে গাঁথুনির দেওয়ার মতো। শক্ত ভিত্তির ওপর সংস্কার করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে, জনগণের সম্মতি নিতে হবে। সেটা করতে হলে নির্বাচন অপরিহার্য।’

‘তবে, নির্বাচনের নামে প্রহসন আমরা গ্রহণ করব না। অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, অবশ্যই তা নির্বাচনের আগেই করতে হবে। নির্বাচন করার মাধ্যমে সংস্কারের ভিত্তিকে শক্ত করে অগ্রসর হওয়াই সঠিক পথ। যারা সংস্কারের নামে এটাকে অস্বীকার করছে, তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে’— বলেন মুজাহিদুল ইসলাম সেলিম।

শাহ আলম বলেন, ‘১৫ বছরের ক্ষোভ ৫ আগস্টে মানুষ প্রকাশ করেছে। সেখানে মানুষের মূল ক্ষোভটা ছিল ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে না পারা। মানুষ চায় গণতন্ত্র ও ভোটাধিকার। এখন যারা সংস্কারের নামে নির্বাচন দেরি করিয়ে গণপরিষদ নির্বাচন বা অন্য যেগুলো আনছে, তারা এন্টি ডেমোক্রেটিক ফোর্স। শেখ হাসিনাও এন্টি ডেমোক্রেটিক ফোর্স ছিল। এরাও সেই জায়গাটাতে গিয়ে দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে। এটা দেশের জন্য মঙ্গল হবে না এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গল হবে না। এটা চলতে থাকলে যারা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী তারা সুযোগ নেবে।’

সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘রাজনীতিতে আমরা একটা নতুন সংস্কৃতি গড়ে তুলতে চাই। রাজনীতিবিদদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া অনেকদিন ধরেই বন্ধ ছিল। সেটা ভেঙে ফেলা দরকার। একই সঙ্গে গণতান্ত্রিক ধারায় কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, সেই কাজটি করা দরকার।’

তিনি বলেন, ‘আমরা জোটগতভাবে অনেক আগে থেকেই বলে এসেছি, বাংলাদেশে জরুরিভাবে একটি নির্বাচিত সরকার দরকার। কারণ, অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে সংকট আরও ঘনীভূত হবে। আমরা অনেকদিন ধরেই বলে আসছি ডিসেম্বর কেন? ডিসেম্বরের অনেক আগেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটা শেষ করে নির্বাচন করা সম্ভব। বিএনপি সাধারণভাবে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা মনে করি, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব।’

বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতাদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তারা কীভাবে দেখছে আমরা কীভাবে দেখছি, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘সংস্কার আমরাও চাই। আমাদের চেয়ে বেশি সংস্কার কারা চায়? আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এখনকার যে নিয়ম আছে সেটা ভাঙতে চাই। কিন্তু, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নাই। উন্নয়ন আর গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। এখন সংস্কার এবং নির্বাচনকে যেন মুখোমুখি দাঁড় করানো না হয়। নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কারের কার্যক্রমগুলো কার্যকর করতে হবে। অধ্যাদেশ জারি করে যদি সংস্কার করা হয়, সেটাও নির্বাচিত পার্লামেন্টে অনুমোদিত করতে হবে। তা না হলে সেটার কোনো কার্যকারিতা থাকবে না।

সারাবাংলা/এজেড/পিটিএম

অনানুষ্ঠানিক বৈঠক
টপ নিউজ
বাসদ
বিএনপি
সিপিবি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom