রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিএনপি কোনো দরকষাকষিতে যেতে চায় না: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪২ সময় দেখুন
বিএনপি কোনো দরকষাকষিতে যেতে চায় না: মির্জা ফখরুল


ঢাকা: বিএনপি কোনো ধরনের দরকষাকষি বা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে যেতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘হিংসা-প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই বিএনপির লক্ষ্য।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তবে রঙধনুর সাত রঙের মতো সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি।’

ফখরুল বলেন, ‘সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর জাতীয় স্বার্থে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ১৫ বছরে বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। এখন সময় এসেছে সবার মতামত নিয়েই দেশ পরিচালনার।’

অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগ দেন। তাদের যোগদান উপলক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে দলটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর