রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডে বিনামূল্যে খাবার পাবে সবাই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

২৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২



ঢাকা: আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে বিনামূল্যে খাদ্য পাবে সবাই— এমন প্রতিশ্রুতই দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আভাস দেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় হতাহত পরিবারের সদস্যদের সহযোগিতা প্রদান উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপি এ গণসমাবেশ আয়োজন করে।

তারেক রহমান বলেন, “আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি। দেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পরিবারের ‘মা’ অথবা ‘গৃহিণী’র নামে এই কার্ড দেওয়া হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ড পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতরা এর আওতায় আসবেন।”

তারেক বলেন, ‘‘ফ্যামিলি কার্ড’ সবাই পাবেন। কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন হলেও পরবর্তী সময় সবাই এটি পাবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চার জন বিবেচনায় এই কার্ড বিতরণ করা হবে।’’

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের শহিদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সারাবাংলা/এজেড/পিটিএম


খাবার
টপ নিউজ
ফ্যামিলি কার্ড
বিএনপি
বিনামূল্যে খাবর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর