রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বিএনপি ক্ষমতায় না এসেই ক্ষমতার মত ভূমিকা পালন করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৩



ঢাকা: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, আমাদের দুর্ভাগ্য বিএনপি ক্ষমতায় না এসেই তাদের ভূমিকা ক্ষমতার মত। বিএনপির নেতা-কর্মীরা যে অবস্থা সৃষ্টি করেছে তা সাধারণ মানুষ পছন্দ করছে না। আওয়ামী লীগ ও বিএনপি আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র এখনও চলছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বিএনপির মুখোমুখি অবস্থা রয়েছে। কেউ দখলবাজী শুরু করলে, ছাত্ররা তার প্রতিবাদ করছে। শেষ পর্যন্ত জনগণ কার পক্ষে থাকবে তা এখনো নিশ্চিত নয়। জাতীয় ছাত্র সমাজকে আরো সংগঠিত হতে হবে। ছাত্র রাজনীতি করতে হবে সুশৃংখল ভাবে।

তিনি বলেন, বর্তমানে দেশে বিশৃংখলা চলছে, এটা চলতেই থাকলে জনগণ এই সরকারের ওপর বিরক্ত হয়ে উঠবে। আবেগ ও জীবন দিয়ে দেশ রক্ষা করা যায় কিন্তু দেশ চালানো যায় না। দেশ চালাতে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দরকার হবে। এককভাবে ছাত্ররা দেশ রক্ষা করতে পেরেছে, কিন্তু এককভাবে ছাত্ররা দেশ চালাতে পারবে না। জাতীয় ছাত্র সমাজকে আরো সংগঠিত এবং আরো ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন জাপা চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করেছিলো, তাদের শোষণ ও নির্যাতনের জন্যই তাদের পতন হয়েছে। কোনো রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়নি। সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অন্দোলনের মুখে।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু চিন্তা করে না। আমরা এখনই নির্বাচন চাই না। কারণ, ভালো নির্বাচন আমরা অতীতে অনেক দেখেছি। ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না। ভালো নির্বাচনের পরে ভালো সরকার দেখতে চাই। যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে।

তিনি বলেন, যারা ব্যক্তিগত ও দলীয় সম্পদ হিসেবে দেশকে ব্যবহার করবে না। সেই রকম সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে, সেজন্য বর্তমান সরকারকে আমরা সময় দিতেও রাজি আছি। ভালো নির্বাচনে নির্বাচিত সরকার বেশির ভাগ সময়ে স্বৈরশাসক হয়েছিলো। কিন্তু, অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতন্ত্রমনা ছিলো। অনির্বাচিত সরকারগুলোই জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয়। তাই, অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের কোনো আপত্তি নেই।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ


টপ নিউজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর