রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বিএনপি জনবিচ্ছিন্ন, অস্তিত্ব থাকবে বলে মনে হয় না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১৮ সময় দেখুন


কুড়িগ্রাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। ভুলগুলো যদি তাদের উপলব্ধিতে না আসে, তাহলে দলটির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রক্তের গঙ্গা বইয়ে দলটির উৎপত্তি। তারা শুরু থেকেই দেশে ষড়যন্ত্র করছিল এবং জনগণ তাদের ধ্বংসলীলা দেখেছে। ২০০৮ সালের নির্বাচনে মাত্র ৩০টি সিট (সংসদীয় আসন) পেয়েছিল। ২০১৪-তে ইলেকশন না করে ধ্বংসলীলায় মেতে উঠল, মানুষ পুড়িয়ে মারল। এবার আমরা দেখলাম সেই একই কায়দায় তারা রক্তের হলিখেলা শুরু করল। ২৮ আগস্ট তারা ধ্বংসলীলা চালাল। তাদের নেতা লন্ডন থেকে দিক নির্দেশনা দেয়, কিন্তু তাদের নেতাকর্মীদের কী হবে সেটা চিন্তা করে না। দলটি জনগণের কথা চিন্তা করে না, অথচ দেশের ক্ষমতায় বসতে চায়।

২০২৪ সালের নির্বাচন নিয়ে বিদেশিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, অনেক দেশই তো অনেক কথা বলে, অনেক দেশে, গণতন্ত্রের চর্চা কিভাবে হয় তা সবার জানা। কোনো কোনো উন্নত দেশে ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়। আমাদের এখানে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপও যদি কেউ বলেন নির্বাচন সুষ্ঠ হয়নি তাহলে তো আমাদের কিছু বলার থাকে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী চিন্তা করছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছেন। কাজেই কোন দেশ কী বলল সেটা মুখ্য বিষয় না।

মাদকের ঢোপটেস্ট নিয়ে বিধিমালা তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

এসময় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ বিল্পব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেন্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদ আমান উদ্দিন আহমেদ মন্জু সহ পুলিশের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী লালমনিরহাটের উদ্দেশে কুড়িগ্রাম ত্যাগ করেন।

The post ‘বিএনপি জনবিচ্ছিন্ন, অস্তিত্ব থাকবে বলে মনে হয় না’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর