রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বিএনপি যত বলে সময় দেবে না, জনগণ ততই বাড়িয়ে দেয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘বিএনপি যত বলে সময় দেবে না, জনগণ ততই বাড়িয়ে দেয়’


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির একদিনও সময় না দেওয়ার মধ্যে আমরা সাড়ে ১৪ বছর ধরে ক্ষমতায় আছি। বিএনপি যতই আমাদের সময় দেবে না বলে, জনগণ ততই আমাদের সময় বাড়িয়ে দেয়। এদেশের জনগণই বরং বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের আর মানুষ পোড়ানোর অপরাজনীতির সুযোগ দেবে না।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় নির্বাচনি এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার অংশবিশেষের সাবেক-বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ কাদের সঙ্গে আছে পরখ করে দেখুন। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এদেশের মানুষ আবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।’

হাছান মাহমুদ বলেন, ‘২০০৬ সালে বিএনপি সরকারের দেওয়া বাজেটের চেয়ে বর্তমানে আমাদের বাজেটের আকার সাড়ে ১১ গুণ বড়। এখন গ্রামে শহরের সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। দেশ বদলে গেছে, বাংলাদেশের প্রতিটি গ্রাম বদলে গেছে।’

জনপ্রতিনিধিদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা হলেন সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছানোর আসল মাইক। মানুষ আপনাদের কথা শুনে, আপনাদের কথা বিশ্বাস করে। মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছানোর জন্য আপনারা সেতুবন্ধন রচনা করুন। আপনারা হাটে, মাঠে-ঘাটে, চায়ের দোকানের আড্ডায় যখন কথা বলেন, সরকারের উন্নয়নের কথাগুলো বলতে হবে।’

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং উত্তর জেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আলী শাহ, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর ও মোকারম হোসেন।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর