শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিএনপি সন্ত্রাসী-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: এসএম কামাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
বিএনপি সন্ত্রাসী-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: এসএম কামাল


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে সন্ত্রাসী-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে সন্ত্রাসী-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের ছাড় দিতে চাই না। গণতন্ত্রের হত্যাকারীদের ছাড় দিতে চাই না। সন্ত্রাসীদের ছাড় দিতে চাই না। যারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারবে না, যাদের কারণে জনগণ ভীত-সন্তস্ত্র থাকে। তাদের ঝুটিয়ে বিদায় করতে হবে’।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বসিত হওয়ার সমালোচনা করেন এসএম কামাল। তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল করার মধ্য দিয়ে ওনাদের কিছু বুদ্ধিজীবী বিভিন্ন কথা বলে বিএনপির কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যারা জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা অপপ্রচার করবে; তাদের রাস্তায় নামতে দেওয়া হবে না’।

দলের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে এসএম কামাল বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভালোবাসা ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না, ক্ষমতায় যাওয়া যায় না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে’।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা-১৪ আসনের এমপি আগা খান মিন্টু, মহানগর উত্তরের সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আনাম, আজিজুল হক রানা, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান শান্তসহ অনেকে।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর