শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘বিকৃত মানসিকতার মন্ত্রীকে অপসারণ করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
‘বিকৃত মানসিকতার মন্ত্রীকে অপসারণ করতে হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের অপসারণ চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

ইমতিয়াজ আলম বলেন, ‘নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃত যৌন রুচির তথ্য প্রতমিন্ত্রী ডা. মুরাদ অডিও আলাপে যেভাবে অশ্লীল কথা বার্তা বলেছেন, তাতে তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তাকে এখনই অপসারণ করে মায়ের জাতির মান-সম্মান, ইজ্জত আব্রুর হেফাজত করা সরকারের নৈতিক দায়িত্ব। মুরাদের বক্তব্য অত্যন্ত অশালীন, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ, যা নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃতরুচি সম্পন্ন ও যৌন হয়রানিমূলক। এসব মন্তব্য থেকে বোঝা যায়, ভীষণ বিকৃত মানসিকতার অধিকারী এই সংসদ সদস্য।’

তিনি বলেন, ‘নারী বিদ্বেষী বক্তব্যের জন্য এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাকে জেলে যেতে হলেও ডা. মুরাদকে এখনো কেন আইনের আওতায় আনা হচ্ছে না? এতে করে জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কি ডা. মুরাদ রাষ্ট্র ও সরকারের প্রশ্রয়েই এ ধরনের মন্তব্য করছেন, বক্তব্য-বিবৃতি দিয়ে চলেছেন?’

জনগণের এসব সন্দেহ-সংশয় নিরসনে অবলিম্বে ডা. মুরাদের মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদসহ সব ধরনের সাংবিধানিক পদ থেকে অপসারণ করা উচিত— বলেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর