বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

বিকেলে বিএনপির যৌথ সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬৮ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১০:৫৯


ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ দলটির যৌথ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় সভায় সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

দলীয় সূত্রমতে, ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিও আজকের সভায় চূড়ান্ত হতে পারে।

এদিকে সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন, গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তন এবং কুড়িগ্রাম আলমাস কমিউনিটি সেন্টারে একযোগে ৩১-দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সারাবাংলা/এজেড/ইআ

বিএনপি
যৌথ সভা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom