বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিক্ষোভ দমনে ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ সময় দেখুন
বিক্ষোভ দমনে ইরানে ‘রেড লাইন’ ঘোষণা


ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান নজিরবিহীন গণবিক্ষোভ গত বুধবার থেকে তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের স্লোগানে  এখন স্পষ্টভাবে উঠে এসেছে সরকার পতনের ডাক। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে রাজপথে উচ্চারিত হচ্ছে—‘স্বৈরশাসকের মৃত্যু হোক’। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

শনিবার (১০ জানুয়ারি) পৃথক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করেছে।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, গত দুই রাতে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ঘাঁটি দখলের চেষ্টা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, রাষ্ট্রীয় সম্পত্তি বা নিরাপত্তা কাঠামোর ক্ষতি করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আইআরজিসি জানায়, ‘রাষ্ট্র ও ইসলামী বিপ্লবের নিরাপত্তাই আমাদের রেড লাইন।’

পৃথক এক বার্তায় ইরানের নিয়মিত সেনাবাহিনীও জাতীয় স্বার্থ রক্ষায় ‘জানবাজ লড়াই’-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিবাদ আন্দোলনের সূত্রপাত ঘটে গত ২৮ ডিসেম্বর, যখন রাজধানী তেহরানে ব্যবসায়ীরা দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ধর্মঘট শুরু করেন। ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি, ইরানি রিয়ালের দরপতন এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের ক্ষোভকে বিস্ফোরণের দিকে ঠেলে দেয়। মাত্র ১৩ দিনের ব্যবধানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের ৩১টি প্রদেশের প্রায় সব শহরে, কার্যত অচল হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা।

বিক্ষোভ দমনে গতকাল থেকেই দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার। মার্কিন সাময়িকী টাইম-এর তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ২০০ জন নিহত হয়েছেন।

এদিকে অভ্যন্তরীণ সংঘাতের পাশাপাশি ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি কঠোর হাতে আন্দোলন দমন করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে যেতে দ্বিধা করবে না।

একদিকে সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডের ‘রেড লাইন’ ঘোষণা, অন্যদিকে মার্কিন হস্তক্ষেপের সম্ভাব্য হুমকি—সব মিলিয়ে ইরান এখন এক চরম অনিশ্চয়তা ও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর