সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিগত দিনের তুলনায় কমেছে টিকিট প্রত্যাশীদের ভিড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২০১ সময় দেখুন


ডেস্ক রিপোর্টঃঃ রেলের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। স্টেশনে আজ বিক্রি হচ্ছে ১ মে’র অগ্রিম টিকিট। সেইসঙ্গে আজই শেষ হচ্ছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। এর আগে, গত ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সরজমিনে দেখা গেছে, আজও অনেক মানুষ ট্রেনের টিকিটের জন্য স্টেশনে এসেছেন। তবে বিগত চার দিনের তুলনায় আজ রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় কম। ফলে অনেকটা স্বস্তি পাচ্ছেন স্টেশনে আসা মানুষরা।

এবার ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই শ্লোগান বাস্তবায়নে যাত্রীদের এনআইডি-জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে হবে। এনআইডি ছাড়া অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।

সেই অনুযায়ী টিকিট প্রত্যাশীরা এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি হাতে নিয়ে কমলাপুরের ২৩টি কাউন্টারের সামনে অপেক্ষা করছেন।

রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের টিকিটের জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়েছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, পরিবার নিয়ে ৩০ তারিখ রাতের ট্রেনে যেতে চেয়েছিলাম। এজন্য কারণে গতকাল সেহেরির পর থেকে কাউন্টারে দাঁড়িয়েছিলাম। তবে শেষ পর্যন্ত টিকিট পাইনি। অনলাইনে চেষ্টা করেও বিফল হয়েছি। তাই আজ ১ মে’র টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর