বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বিচ্ছেদ বড়ই বেদনার! মন ভাল রাখার কিছু সহজ পরামর্শ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দেখুন
বিচ্ছেদ বড়ই বেদনার! মন ভাল রাখার কিছু সহজ পরামর্শ


বিচ্ছেদের পর মানসিক কষ্টে ভোগেন না এরকম মানুসের সংখ্যা হয়তো নেই বললেই চলে ৷ প্রেম হোক বা বিবাহ,  দুই ক্ষেত্রেই বিচ্ছেদ হলে মেনে নেওয়া খুব কঠিন ৷ এক্ষেত্রে মানসিক চাপ তো থাকেই তার সঙ্গে সারাদিনের কাজেও মন দেওয়া কঠিন হয়ে পড়ে ৷ ভালবাসার সঙ্গী ও ফেলে আসা অতীত ভোলা একেবারেই সহজ কাজ নয় ৷

এক্ষেত্রে মন ভাল রাখার জন্য কিছু সহজ উপায় দিয়েছেন অরুবা কবীর নামে এক মনবিদ ৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে  মনবিদ অরুবা কবীর জানান, যেকোনও সম্পর্কই একটি সুন্দর ভবিষ্যতের জন্য তৈরি হয় ৷
প্রথম প্রথম সম্পর্ক ভালবাসা দিয়ে তৈরি হলেও পরে আমরা ভালবাসার গভীরতা হারিয়ে ফেলি এবং সম্পর্ক ভেঙে যায়৷ তিনি আরও বলেন সম্পর্ক ভাঙার ফলে অনেক সময় মানসিক কষ্ট থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ে ৷ সেক্ষেত্রে কিছু সহজ উপায়ে বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ৷

অনুভূতি প্রকাশ – যখনই মন খারাপ হবে তখনই নিজের অনুভূতি প্রকাশ করতে হবে ৷ নিজের অনুভূতি প্রকাশ করার জন্য বন্ধু ও পরিবারের সাহায্য নেওয়া যেতে পারে ৷

শখ পূরণ- যখনই নিজেকে একা মনে হবে তখনই নিজের শখ পূরণ করতে হবে ৷ যেমন ছবি আঁকা, গান গাওয়া ৷ একাকীত্বের সময় নিজের শখ পূরণ করলে মন ভাল রাখা যেতে পারে ৷

অনুভূতিকে না চেপে রাখা – মনবিদ আরও বলেন এটা খুবই স্বাভাবিক যে বিচ্ছেদের পর কোনও দিন মন ভাল থাকল আর কোনও দিন মন খারাপ ৷
তাই নিজের অনুভূতিকে না চেপে রেখে বেরোতে দিন ৷

ভুলে যাওয়া – মনবিদ আরও বলেন বিচ্ছেদ যতই কঠিন হোক তা মনে পুষে না রেখে ভুলে যেতে হবে ৷ পুরোনো স্মৃতি আগলে রেখে কোনও লাভ নেই ৷ তাই সব ভুলে ফের নতুন করে শুরু করার চেষ্টা করতে হবে ৷

Published by:Anulekha Kar

First published:

Tags: Break Up, Divorce, Mental Health



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর