শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন রাবির ২২৮ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ সময় দেখুন
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন রাবির ২২৮ শিক্ষার্থী


রাবি করেসপন্ডেন্ট

রাবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ২২৮ শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজাউন নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান, এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৪৪৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৮০ জন শিক্ষার্থীর ফেলোশিপ নবায়ন হচ্ছে। নবায়ন হওয়া সবাই এমফিল ও পিএইচডির শিক্ষার্থী।

শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মোট ৮৪৭ শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৮জন শিক্ষার্থীর মধ্যে রাবির ৯৫ জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭১ শিক্ষার্থীর মধ্যে রাবির ৭২ শিক্ষার্থী এ ফেলোশিপ পেলেন।

এছাড়া নবায়নকৃত ৮০ শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ জন স্থান পেয়েছেন। এর আগে গত বছর ২৯৩ শিক্ষার্থী এই ফেলোশিপ লাভ করেন।

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেওয়া হয়।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর