শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪০২ সময় দেখুন
বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ


লক্ষ্মীপুর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রদত্ত বক্তব্যের কিছু অংশ নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতে প্রকাশ্যে ভুল স্বীকার ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে তা তার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি তার এই অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সর্বস্তরের জনগণের কাছে দুঃখপ্রকাশ করেন।

নিজের সংসদীয় এলাকা লক্ষ্মীপুর-৪-এর রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, তরুণ প্রজন্ম, বিরোধী দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে হুইপ নিজান বলেন, ‘আমার বক্তব্যের যে অংশটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিতর্কের জন্ম দিয়েছে, সেটির জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের সবার কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করছি।’

বর্তমানে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মদিনা শরিফে অবস্থান করছেন। মদিনার পবিত্র ভূমি থেকে সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘এই পবিত্র স্থানে অবস্থানকালে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ যেন আমার ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করেন। তিনি যেন আমাকে সর্বদা দেশের ও জনগণের কল্যাণে নিয়োজিত রাখার তাওফিক দান করেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর