শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘বিদ্যুতের কুইক রেন্টাল প্রকল্প জনগণের টাকায় শ্বেতহস্তি পালন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
‘বিদ্যুতের কুইক রেন্টাল প্রকল্প জনগণের টাকায় শ্বেতহস্তি পালন’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র (কুইক রেন্টাল) চালানোকে দায়মুক্তি দিয়ে আরও পাঁচ বছর সময় বাড়িয়ে সংসদে আইন পাসে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, ‘এটা দেশবাসীকে দেওয়া সরকারের ওয়াদার বরখেলাপ। ভাড়াভিত্তিক দায়মুক্তির এসব বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ ও জ্বালানি খাত চুরি, দুর্নীতি, লুটপাট, অনিয়ম আর অব্যবস্থাপনার লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। বিদ্যুতের কুইক রেন্টাল প্রকল্প জনগণের টাকায় শ্বেতহস্তি পালন।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের কুইক রেন্টাল কেন্দ্রগুলোকে ‘শ্বেতহস্তি পোষা’ হিসাবে আখ্যায়িত করে এই বামনেতা বলেন, ‘এই শ্বেতহস্তি টিকিয়ে রাখতে ইতিমধ্যে সরকারকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অংকের অর্থ বাড়তি দিতে হয়েছে, যার জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই। এতদিন ধরে বলা হচ্ছিল বিদ্যুতের ঘাটতি নেই।এখন আবার শুনতে হচ্ছে ঘাটতির কথা।’

বিবৃতিতে তিনি দায়মুক্তির বিধান রেখে বিদ্যুতের কুইক রেন্টাল সংক্রান্ত আইন বাতিল করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম, চুরি, লুটপাট ও অব্যবস্থাপনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করারও দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর