বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিরানপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আসামি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের বিরামপুরে  বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে প্রতিবেশ ৭ বছরের ২ জন শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা মামলায় মুমিনুর ইসলাম (৫৪) নামে একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার দিওড় ইউনিয়নে উত্তর পাড়া গ্রামে আনুমানিক সাড়ে ৫ টার সময় আসামির বাড়িতে প্রতিবেশী ৭ বছরের ২ জন শিশু কন্যাকে টেলিভিশন দেখার জন্য রুমের ভিতরে নিয়ে যায় মমিনুর ইসলাম (৫৪)। ধর্ষণের উদ্দেশ্যে রুমের দরজা জানালা বন্ধ করে দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়।

একপর্যায়ে দুইজন শিশুর মধ্যে একজনকে জোড় পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে সে। শিশু দুটি চিৎকার করলে আসামি মমিনুর ইসলাম তাদের গলা চেপে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে এই ঘটনা কাউকে যেন না বলে সে বিষয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে।

পরে শিশু দুটি তাদের মায়ের কাছে ঘটনার বিষয়ে জানায়। বিষয়টি আস্তে আস্তে জানাজানি হলে আসামি কৌশলে ঘটনাস্থল হতে সরে পরে।বর্তমানে শিশু দুটি  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এবিষয়ে শিশু দুটির পরিবার বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিরামপুর থানা পুলিশ আসামি মমিনুর ইসলামকে গ্রেফতার করে।আসামি মমিনুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার  দিওড় উত্তর পাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মন্ডলের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক বলেন, বর্তমানে শিশু দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর