শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিরোধীদল দমনে সরকার বেপরোয়া হয়ে উঠেছে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
বিরোধীদল দমনে সরকার বেপরোয়া হয়ে উঠেছে: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিরোধীদল ও মত দমনে সরকার অধিক মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণামধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী সরকারের নানা অপকর্মের ছোবলে দেশ এখন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে চরম ব্যর্থ সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করে বাকশালী কায়দায় বিরোধীদল ও মত দমনে অধিক মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিরামহীন গতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় আকরামুল হাসান মিন্টুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মের অংশ।’

আকরামুল হাসান মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সব অপকর্ম ও দুঃশাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর