রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিশাল বিস্ফোরণ ঘটিয়ে রণতরীর সহ্যশক্তি পরীক্ষা করল আমেরিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
বিশাল বিস্ফোরণ ঘটিয়ে রণতরীর সহ্যশক্তি পরীক্ষা করল আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক

অতীতে কোনো ধাতু স্বর্ণ কি না তা জানতে ধাতুটির উপর এসিড ঢেলে পরীক্ষা করা হতো। এবার যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড যুদ্ধের জন্য প্রস্তুত কি না তা জানতে ঠিক যেন এমনই এক ‘এসিড টেস্ট’ চালিয়েছে।

গত শুক্রবার আটলান্টিক মহাসাগরে ওই যুদ্ধজাহাজটির কড়া পরীক্ষা নেয় মার্কিন নৌবাহিনী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।

এদিন জাহাজটির নাকের ডগায় ১৮ হাজার ১৪৩ কেজি ওজনের বিস্ফোরকের দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণের ধাক্কায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে সমুদ্র উপকূলে ফ্লোরিডায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এমন শক্তিশালী বিস্ফোরণেও কোনো ক্ষতি হয়নি রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উন্নতমানের ওই বিমানবাহী যুদ্ধজাহাজটি সবচেয়ে আধুনিক কম্পিউটার মডেলিং মেথড ও টেকসই।  এটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছে কি না তা জানতে এই পরীক্ষা চালানো হয়। এতে যুদ্ধজাহাজটির সহ্যক্ষমতার ব্যাপারে ধারণা পাওয়া গেছে।

শক ট্রায়াল নামের এমন পরীক্ষা অবশ্য নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এরকম আরও কয়েকটি রণতরীর উপর এ পরীক্ষা চালিয়েছে আমেরিকা।

ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ৩৩৩ মিটার দৈর্ঘ্য ও ৭৭ মিটার উচ্চ। এটি এক লাখ টন পানির জায়গা নিয়ে সমুদ্রে বিচরণ করে। সমুদ্রে মোতায়েন করার আগে আগামী ছয় মাস ধরে রণতরীটিতে আরও কিছু আধুনিকায়নের কাজ করবে মার্কিন নৌবাহিনী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর