বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২১৪ সময় দেখুন
বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন


ঢাকা: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

শুক্রবার (৫ জুন) ইউজিসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে ইউএন উইমেন বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দলের এক সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষ্যে দেশের পাঁচটি নির্বাচিত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে। সভায় ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম বিশ্লেষক শ্রবণা দত্ত ও তোসিবা কাশেম উপস্থিত ছিলেন। এছাড়া ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন সভায় অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত “বাংলাদেশের জনপরিসর, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন” প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে চলতি বছরের জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের শুরুতে ইউজিসি ও ইউএন উইমেন বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য একটি কার্যকর ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। পাশাপাশি কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে নিয়মিত ত্রৈমাসিক সভার আয়োজন করা হবে।

সভায় ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধিরা জানান, প্রকল্পের সামগ্রিক বেসলাইন স্টাডি পরিচালনার দায়িত্ব প্রতিষ্ঠানটি গ্রহণ করবে। এ জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী জুলাই-আগস্টের মধ্যে তথ্য সংগ্রহ শেষে বেসলাইন তথ্য যাচাই ও চূড়ান্তকরণের কাজ সম্পন্ন করা হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়সমূহ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের নির্দেশনা বা প্রাসঙ্গিক নতুন আইন বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি অনলাইন টুল উন্নয়ন এবং জেন্ডার নীতিমালা কাঠামো প্রণয়নে কারিগরি সহায়তা দেওয়া হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষা খাতের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি নারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহায়ক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি ইউএন উইমেন বাংলাদেশের এ উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর ও অর্থবহভাবে বাস্তবায়ন করতে হবে। যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর