শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মো. আতিকুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, ‘চিন্তা চেতনা ও শিক্ষায় অগ্রগামী ছাত্ররাই দেশ ও জাতির সেরা সম্পদ। তাদের কৃতকর্মের সফলতার উপরই জাতির ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভরশীল।’

তিনি বলেন, ‘জ্ঞানার্জনের পাশাপাশি সমাজসেবামূলক দায়িত্ব পালন এবং দুর্যোগ-দুর্বিপাকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য।’

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষা করে শিক্ষা অর্জন করতে হবে এবং নিজের ও পরিবারের প্রতি দায়িত্ববান হতে হবে বলেও মন্তব্য করেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, ‘সুস্থতার জন্য সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দখল ও দূষণসহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দখল ও দূষণমুক্ত সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।’

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান আতিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মেজবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সেস-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লিয়াকত আলী বক্তৃতা করেন।

সারাবাংলা/এসবি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর