শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৪৬ সময় দেখুন
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন


জাককানইবি করেসপন্ডেন্ট

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) খেলার মাঠ দখল করে নতুন প্রশাসনিক ভবন নির্মাণের প্রতিবাদে এবং পরিবেশ, সংস্কৃতি ও সৌন্দর্য রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের পেছেনে পুরাতন খেলার মাঠে নতুন আরও একটি প্রশাসনিক ভবন নির্মানের উদ্যোগ নেয় জাককানইবি’র পরিকল্পনা ও উন্নয়ন দফতর। গত ১৯ নভেম্বর ভবনটির নির্মাণ কার্যক্রম প্রত্যক্ষভাবে শুরু হয়।

খেলার মাঠের ঠিক মাঝখানে প্রায় অর্ধশত খুঁটি পুঁতে ইট, বালু ও অন্য নির্মাণ সরঞ্জাম ফেলে রাখে ঠিকাদারী প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে অবিলম্বে ভবন নির্মাণ কাজ স্থগিত ও খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন আমরা চাই না। এত চাপাচাপি করে দালান তৈরি করে বিশ্ববিদ্যালয়কে বস্তি বানানোর একটি রুচিহীন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আমরা চাই একটি সুন্দর সবুজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের খেলাধূলাসহ সাংস্কৃতিক আবহ বিনষ্ট করার এই ঘৃণ্য পরিকল্পনা কোনভাবেই বাস্তবায়ন করতে দেয়া যায় না। প্রয়োজনে নতুন অধিগ্রহণ করা জায়গায় এই ভবন নির্মাণ করতে হবে।’

মানববন্ধন শেষে স্লোগান নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর সীমানাপ্রাচীরের জন্য পুঁতে দেওয়া খুঁটি তুলে ফেলে পরবর্তীতে সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রেখে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ৭ দফা দাবির স্মারকলিপি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘আমি শুধুমাত্র একজন দায়িত্বরত ব্যক্তি। এই ভবন নির্মাণের পরিকল্পনা আরও আগের। আমার কিছুই করার নেই।’

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর